এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা এবং পরবর্তীতে তার জন্মমাটি মুন্সীগঞ্জে দ্বিতীয় জানাজা সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
দীর্ঘদিন মুন্সীগঞ্জের রাজনীতির শীর্ষ নেতৃত্বে থাকা এই বর্ষীয়ান নেতার প্রয়াণে জেলার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এক নজরে রাজনৈতিক জীবন:
আব্দুল হাই তার রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দীর্ঘ সময় তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব সামলেছেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন।
১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত হন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। পরবর্তীতে ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন এবং ১৯৭৯ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
সেপ্টেম্বর ২১, ২০২৬
আগস্ট ২৪, ২০২৬
আগস্ট ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৫ অক্টোবর, ২০২৬
ক্যাম্পাস | ১৫ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।