শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলায় জিয়াউল আহসানের বিচার হবে ভার্চ্যুয়ালি

অনলাইন ডেস্কঃ
১৬ নভেম্বর, ২০২৬ ৭:৪১ পিএম
শেয়ার করুন:
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলায় জিয়াউল আহসানের বিচার হবে ভার্চ্যুয়ালি

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচারকার্য কারাগারে রেখে ভার্চ্যুয়ালি পরিচালনার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সোমবার শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদেশে ট্রাইব্যুনাল আরও জানান, কোনো আসামি অসুস্থ থাকলেও তাকে ভার্চ্যুয়াল মাধ্যমেই আদালতে উপস্থিত করতে হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও প্রাণহানির অভিযোগে দায়ের করা মামলায় তিনি অন্যতম অভিযুক্ত। নিরাপত্তাজনিত ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ট্রাইব্যুনাল তাকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির না করে কারাগারে রেখেই ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনার এ সিদ্ধান্ত দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।