এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বরিশাল বিভাগীয় পর্যায়ে দুটি গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে পিরোজপুরের ‘হযরত আলী (রা.) হিফজ ও নূরানী মাদ্রাসা’র দুই শিক্ষার্থী। তাদের এই অসামান্য সাফল্যে মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বরিশাল বিভাগীয় পর্বে ৫ পারা গ্রুপে মো. সাদ উদ্দিন এবং ৩০ পারা (পূর্ণাঙ্গ কুরআন) গ্রুপে মো. আব্দুল্লাহ প্রথম স্থান অর্জন করে। বিভাগীয় পর্যায়ে মাদ্রাসাটির দুই শিক্ষার্থীর এমন অভাবনীয় সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বইছে আনন্দ ও গৌরবের আবহ।
জিয়ানগরের বালিপাড়া কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শামসুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার নির্বাহী সহ-সভাপতি হাফেজ ক্বারী মোহাম্মদ আমিনুল ইসলাম এবং পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি যুবায়ের আহমদ।
অনুষ্ঠানের একপর্যায়ে কৃতি দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এ সময় বক্তারা বলেন, “পবিত্র কুরআনের হাফেজরা সমাজে নৈতিকতা ও আলোর বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তাদের এই গৌরবময় অর্জন কেবল সংশ্লিষ্ট পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, বরং পুরো পিরোজপুর জেলার জন্য এক অনন্য প্রাপ্তি।” জাতীয় পর্যায় পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের নাম উজ্জ্বল করতে হাফেজদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে বক্তারা কুরআনের এই ধারকদের আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
নভেম্বর ১১, ২০২৫
জানু ২২, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।