এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো ধরনের কার্যক্রম প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি মন্তব্য করেন, যারা গণহত্যা চালিয়ে পালিয়ে গেছে এবং আগুন সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের সংবাদ প্রচার দেশের জনগণ কখনোই ভালোভাবে গ্রহণ করবে না।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার বাকস্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে। আমাদের পক্ষ থেকে কখনও কোনো সংবাদ প্রকাশের জন্য চাপ দেওয়া হয়নি এবং সরকারের কোনো সংস্থাও কোনো খবর প্রত্যাহারের জন্য গণমাধ্যমকে বাধ্য করেনি।”
বিগত সরকারের আমলের সমালোচনা করে তিনি বলেন, “গত ১৭ বছরে বহু গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল, সাংবাদিকদের গুম ও তুলে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। বর্তমান সরকার এমন কোনো দমনমূলক পদক্ষেপ গ্রহণ করবে না। তবে গণমাধ্যমের প্রতি আমাদের সুস্পষ্ট আহ্বান থাকবে—ফ্যাসিবাদকে কোনোভাবেই যেন প্রশ্রয় দেওয়া না হয়।”
দেশের সার্বিক পরিস্থিতিতে অনলাইন গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে কাজ করছে। এ ক্ষেত্রে অনলাইন মিডিয়া অতীতে যে ইতিবাচক ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সেপ্টেম্বর ২৭, ২০২৬
জুন ১১, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।