নওগাঁ সীমান্তে বিজিবির অভিযান: যাত্রীবাহী বাস থেকে ৯৯০ গ্রাম হেরোইন উদ্ধার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১৩ নভেম্বর, ২০২৬ ৭:৪১ পিএম
শেয়ার করুন:
নওগাঁ সীমান্তে বিজিবির অভিযান: যাত্রীবাহী বাস থেকে ৯৯০ গ্রাম হেরোইন উদ্ধার

নওগাঁর পোরশা সীমান্ত এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার সুত্রাইল পূর্বগ্রাম মসজিদ মোড় এলাকায় ১৬ বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা। 

উদ্ধারকৃত মাদকদ্রব্য পোরশা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।