এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে একই রাতে দুই ব্যক্তির বাড়ির সামনে রহস্যজনক লাল শপিং ব্যাগ রেখে গেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। ব্যাগের ভেতর থেকে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও সাবানের সঙ্গে হুমকিমূলক চিঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তিরা হলেন—ওই গ্রামের বাসিন্দা মো. বাচ্চু মালিথা (৩০) ও মো. মনিরুজ্জামান মনি (৪০)।
ভুক্তভোগী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিট থেকে ভোররাত ৩টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তাঁদের বাড়ির সামনে লাল রঙের শপিং ব্যাগ দুটি ফেলে রেখে যায়। পরদিন ভোরে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে ব্যাগগুলো তাঁদের নজরে আসে। পরে ব্যাগ খুলে ভেতরে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল, সাবান এবং মৃত্যুর হুমকিসংবলিত একটি চিঠি দেখতে পান।
হঠাৎ এমন আতঙ্কময় ঘটনায় পরিবার দুটির সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা দৌলতপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এদিকে একই রাতে একই এলাকার দুই ব্যক্তির বাড়িতে এমন কাণ্ডে গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতের আঁধারে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে নানা রহস্য।
ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত, আইনের আওতায় আনা এবং তাঁদের পরিবারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
সেপ্টেম্বর ৩০, ২০২৬
জানু ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।