জিয়ানগরে রেড ক্রিসেন্টের ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১০ নভেম্বর, ২০২৬ ১০:১৬ পিএম
শেয়ার করুন:
জিয়ানগরে রেড ক্রিসেন্টের ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

পিরোজপুরের জিয়ানগরে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এক প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার কলারণ চণ্ডীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।

৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও বালিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফরহাদ হোসেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপ-পরিচালক মো. আলমগীর হোসেন, পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, কলারণ চণ্ডীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সন্তোষ কুমার শীল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক যুগল বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক এ মাঠ মহড়ায় উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বন্যা এবং ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা পৌঁছানো, বিপদাপন্নদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং দুর্যোগের সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের তাৎক্ষণিক করণীয় বিষয়গুলো বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়। এছাড়া দুর্যোগকালীন উদ্ধার অভিযান, প্রাথমিক চিকিৎসা এবং দুর্যোগ-পরবর্তী করণীয় সম্পর্কে নানা কলাকৌশল প্রদর্শন করা হয়।

উপকূলীয় এলাকার সাধারণ মানুষকে দুর্যোগ মোকাবিলায় সচেতন ও দক্ষ করে তুলতে এ ধরনের মহড়া অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।