এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫জুলাই) পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায় এর সঞ্চালনায় এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ অফিসার ও ফোর্স সদস্যগণ তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় উপস্থাপন করেন। পুলিশ সুপার উত্থাপিত সমস্যাগুলো গুরুত্ব সহকারে শুনে তা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে নিয়মিত ছুটি প্রদান,আবাসন ব্যবস্থা, পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবা, মানসম্মত খাবার নিশ্চিতকরণ, শৃঙ্খলা, নৈতিকতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে সাধারণ জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে সকলকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভার শেষে দায়িত্ব পালনে বিশেষ অবদান ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার বিভিন্ন পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) জনাব পার্থ চক্রবর্তী (পিপিএম), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. মোকছেদুল মমিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ওয়ালিদ হাসান মিঠু, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই, পুলিশ লাইন্স, আরও-১, রিজার্ভ অফিস, সিভিল স্টাফ এবং জেলা পুলিশ, পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩০ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।