এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৫ উপলক্ষে “এখনই কাজ করুন, আমাদের বর্তমানকে রক্ষা করুন, আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করুন” স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ঔষধ প্রশাসনের উদ্যোগে কেমিস্ট এন্ড ড্রাগিস্টদের উদ্বুদ্ধ করতে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক রাহুল কৃষ্ণ রায়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. হারুন আর রশিদ। আরও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি মো. জাহিদুল ইসলাম, ইন্দুরকানি উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক কামরুল আহসান (সোহাগ)সহ জেলার বিভিন্ন পর্যায়ের কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট প্রতিনিধিরা।
বক্তারা বলেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার আজ বিশ্বব্যাপী একটি বড় হুমকি। অযাচিত ব্যবহার ও চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণের ফলে জীবাণুর প্রতিরোধ ক্ষমতা বাড়ছে, যা সাধারণ সংক্রমণকেও জটিল করে তুলছে। স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও পরিবেশও এর ক্ষতিকর প্রভাবে পড়ছে।
তারা আরও বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে জনসচেতনতাকে সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদী সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সঠিক ডোজ ও সময় মেনে ওষুধ গ্রহণই এ সংকট মোকাবিলার মূল উপায়।
বক্তারা সবাইকে সম্মিলিতভাবে (AMR)-এর বিরুদ্ধে লড়াই করতে আহ্বান জানান, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ জীবন নিশ্চিত করা যায়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।