কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি বাচ্চু মোল্লা

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
১৭ অক্টোবর, ২০২৬ ৭:১১ পিএম
শেয়ার করুন:
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি বাচ্চু মোল্লা

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক চিঠিতে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।

এমপি বাচ্চু মোল্লার সহকারী মাহাবুবুর রহমান মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন। 

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালটি কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার লাখ লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল। প্রতিদিন দূরদূরান্ত থেকে অসংখ্য রোগী এখানে সেবা নিতে আসেন। তবে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবলের ঘাটতি, পরীক্ষা-নিরীক্ষার সীমাবদ্ধতাসহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে কাঙ্ক্ষিত সেবা। 

হাসপাতালের প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়, সেবার মানোন্নয়ন ও সাধারণ রোগীদের ভোগান্তি দূরীকরণে ব্যবস্থাপনা কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অবস্থায় সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয়দের মাঝে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

সচেতন মহল ও সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন সভাপতির নেতৃত্বে হাসপাতালের অবকাঠামোগত ও প্রশাসনিক সমস্যাগুলো দূর হবে এবং সাধারণ মানুষের জন্য একটি আধুনিক ও রোগীবান্ধব চিকিৎসাসেবার পরিবেশ নিশ্চিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।