এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভররামদিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। ভররামদিয়া মডেল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া মডেল জুনিয়র হাইস্কুল মাঠে এ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ভররামদিয়া মডেল স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভররামদিয়া মডেল জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি অশোক কুমার বিশ্বাস এবং ভররামদিয়া মডেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামচাঁদ কুমার বিশ্বাস। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। ধারাবাহিক প্রতিযোগিতা শেষে ভররামদিয়া ফুটবল একাদশ এবং তেঁতুলিয়া লিজেন্ড ফুটবল একাদশ ফাইনালে ওঠার গৌরব অর্জন করে। চমৎকার এই ফাইনাল খেলাটি উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হন।
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।
সেপ্টেম্বর ১, ২০২৫
অক্টোবর ১, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজনীতি | ১৯ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৯ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ১৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।