এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষার্থীদের মাঝে গণিতচর্চা, যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘গণিত অলিম্পিয়াড–২০২৬’।
১৭ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে নারায়ণগঞ্জ ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার ২০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২২০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। স্কুল ও কলেজ—এই দুটি ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। মেধা যাচাই শেষে উভয় বিভাগের শীর্ষ ১০ জন করে মোট ২০ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে নগদ অর্থপুরস্কার, সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গণিতজ্ঞ, বাংলাদেশ গণিত ও ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে তিনি বলেন, “সাফল্যের মূল চাবিকাঠি হলো নিরবচ্ছিন্ন চেষ্টা। কোনো ব্যর্থতায় থমকে না গিয়ে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তরুণদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রতিটি ব্যর্থতাই আমাদের নতুন করে শেখার সুযোগ করে দেয়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিসেফ ইয়ুথ লিডারশিপ ট্রেইনিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট এবং স্টিমব্রিজ ইন্টারন্যাশনালের হেড অব স্কুল প্রফেসর ড. ফারজানা আলম। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে। আর এর জন্য গণিত ও বিজ্ঞানচর্চার মাধ্যমে যুক্তিভিত্তিক চিন্তা, নিয়মিত অনুশীলন ও অনুসন্ধিৎসু মনোভাব গড়ে তোলার বিকল্প নেই।”
অনুষ্ঠানের সভাপতি ও সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মাঝে গণিতের ভয় দূর করে আগ্রহ সৃষ্টি এবং বিজ্ঞান শিক্ষায় তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই আমাদের এ প্রয়াস। সরকারি তোলারাম কলেজে এ ধরনের আয়োজন এবারই প্রথম। আমাদের প্রত্যাশা, নারায়ণগঞ্জে তরুণ প্রজন্মের মেধা ও মনন বিকাশে ভবিষ্যতে এ ধরনের সৃজনশীল উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কেবল পাঠ্যবইনির্ভর গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা ও যুক্তিনির্ভর মেধা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।
“গণিতের আলোয় আলোকিত হোক আগামীর প্রজন্ম”—এই স্লোগানকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো কলেজ ক্যাম্পাস এক মিলনমেলা ও উৎসবমুখর প্রাঙ্গণে পরিণত হয়।
আগস্ট ২৬, ২০২৫
জুন ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।