এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। এতে ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বেলা সাড়ে ১১টার দিকে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের খোঁজখবর নিতে কেন্দ্রটি পরিদর্শনে যান। তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিপুলসংখ্যক তোরণ, ব্যানার ও ফেস্টুন স্থাপন করেন এবং কেন্দ্রের সামনে জড়ো হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য কেন্দ্র পরিদর্শন শেষ করে চলে যাওয়ার পরপরই উত্তেজনার সূত্রপাত হয়। ব্যানারে কার নাম ও ছবি থাকবে—এই তুচ্ছ বিষয় নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র উৎকণ্ঠার সৃষ্টি করে।
ঘটনার বিষয়ে ইমাম হোসেন বাদল অভিযোগ করেন, "ব্যানারে নাম ও ছবি দেওয়াকে কেন্দ্র করে সংসদ সদস্য চলে যাওয়ার পর সিরাজুল ইসলামের সমর্থকরা আমাদের কর্মীদের হুমকি দেয়। এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটলেও পরে আমরা পরিস্থিতি শান্ত করি।"
অন্যদিকে সিরাজুল ইসলাম বলেন, "সংসদ সদস্য কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসেননি, তিনি এসেছিলেন পরীক্ষার্থীদের খোঁজ নিতে। কিন্তু ইমাম হোসেন বাদল বর্তমান কোনো দলীয় পদে না থেকেও নিজের ছবি দিয়ে বড় বড় ব্যানার লাগিয়ে কেন্দ্রের সামনে অহেতুক ভিড় তৈরি করেছিলেন। আমরা এর প্রতিবাদ জানালে উত্তেজনার সৃষ্টি হয়।"
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, সংসদ সদস্য চলে যাওয়ার পর নেতাকর্মীদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।