এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকে সামনে রেখে ১৫ সদস্যের যুব দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ফরিদ হাসান ফয়সাল এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন আহসান আল মুমিন।
আগামী ৫ নভেম্বর থেকে ওমানের মাসকাটে পর্দা উঠবে এবারের অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের। টুর্নামেন্টে মোট আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করবে।
বাংলাদেশ পড়েছে তুলনামূলক শক্ত ‘বি’ গ্রুপে। যেখানে টাইগার যুবাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপে লড়বে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশের ম্যাচের সূচি:
টুর্নামেন্টের উদ্বোধনী দিন অর্থাৎ ৫ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়া এবং ৯ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে যুবারা।
গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ১২ নভেম্বর টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে যুবদের এই টুর্নামেন্টের।
১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আল মুমিন (সহ-অধিনায়ক), আবদুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসেন, এসকে জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, অল রাফি, রবিউল হাসান অনিক, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন ও রুবে ইসলাম রিজন।
আগস্ট ২৩, ২০২৬
আগস্ট ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
শিক্ষা | ৩১ অক্টোবর, ২০২৬
ভারত | ৩১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩১ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৩১ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৩১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।