এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবারও ঈর্ষণীয় ফলাফল করেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৯৪ শতাংশ। মোট অংশ নেওয়া ১ হাজার ৫৫২ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৫৫১ জন, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ জন শিক্ষার্থী। তবে পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থী অসুস্থ থাকায় অংশ নিতে না পারায় একটুর জন্য শতভাগ পাসের মাইলফলক অর্জন সম্ভব হয়নি।
কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, বিভাগভিত্তিক ফলাফলে ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় পাসের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন এবং মানবিক বিভাগে ৩১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮ জন জিপিএ-৫ অর্জন করেছেন।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সোয়াইব হোসেন নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, "কলেজের হোস্টেলে থেকেই নিয়মিত পড়াশোনা করেছি। শিক্ষক ও অভিভাবকদের সার্বক্ষণিক নজরদারি ও সঠিক দিকনির্দেশনাই আমাদের এই সফলতার প্রধান কারণ।"
কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, "শিক্ষার্থীদের সর্বোত্তম ফলাফল নিশ্চিত করতে আমরা বছরজুড়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি। কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে নিয়মিত ক্লাসের পাশাপাশি বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষা নেওয়া হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাতেই এমন সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।"
কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই অর্জন শুধু আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, এটি গোটা নরসিংদীবাসীর গর্বের বিষয়।"
উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অল্প সময়েই ফলাফলের জন্য দেশজুড়ে পরিচিতি পায়। প্রতিষ্ঠানটি ২০০৯ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে পঞ্চম এবং সারা দেশে ষষ্ঠ স্থান অধিকার করে। পরবর্তীতে ২০১০ সালে ঢাকা বোর্ডে চতুর্থ এবং ২০১১ সালে সপ্তম স্থান অর্জন করে। এছাড়া ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা তিন বছর ঢাকা বোর্ডসহ সারা দেশে শতভাগ পাস নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করে। ২০১৫ সাল থেকে শিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে মেধা তালিকা প্রকাশ বন্ধ রাখলেও নিজেদের দেশসেরা ফলাফলের ঐতিহ্য আজও ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ৩১ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৩১ অক্টোবর, ২০২৬
ভারত | ৩১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩১ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৩১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।