এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী এবং তৃণমূলের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমেই টেকসই মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। আর এই লক্ষ্য অর্জনে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। গান্ধী আশ্রম ট্রাস্ট পরিচালিত ‘মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
গান্ধী আশ্রম ট্রাস্টের সহকারী পরিচালক অসিম কুমার বকসির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজানুর রহমান বলেন, “সমাজের নানা অসঙ্গতি দূর করতে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আত্মকেন্দ্রিক মানসিকতা পরিহার করে পরোপকার ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে এগিয়ে যেতে হবে। তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এবং জনগণের মধ্যে সমন্বিত অংশীদারিত্ব অত্যন্ত জরুরি।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আলম এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লাভলী ইয়াসমিন।
অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় করণীয় বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের চাটখিল উপজেলা ম্যানেজার মো. শাহজাহান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও সাংবাদিক সিরাজুল ইসলাম হাসান, কামাল মজুমদার, লোকমান হোসেন, মো. মানিক ও আমেনা বেগম প্রমুখ।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে মানবাধিকার সুরক্ষা, উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্থানীয় সরকারের বিভিন্ন কার্যক্রমে জনগণের সরাসরি অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আগস্ট ২৭, ২০২৫
সেপ্টেম্বর ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৮ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ২৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।