এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় চুরি ও ছিনতাইসহ ১৭টি মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে তিনি ‘চোর মিজান’ নামে পরিচিত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার বড় লক্ষণদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান ওই এলাকার মৃত আব্দুর রব মাতুব্বরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে থেকে পুলিশের নজর এড়িয়ে চলছিলেন। পলাতক থাকা অবস্থায় মাঝেমধ্যে গোপনে এলাকায় যাতায়াত করলেও তাঁকে ধরতে চালানো আগের অভিযানগুলোতে তিনি কৌশলে পালিয়ে যেতেন।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা দেড়টার দিকে বড় লক্ষণদিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পালিয়ে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৮ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ২৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।