ফরিদপুরে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু: শোকাহত পরিবারের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৭ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু: শোকাহত পরিবারের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গোলচক্কর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন বন্ধুর পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে তিনি নিহত তিন বন্ধু চয়ন, নয়ন ও সজিবের বাড়িতে যান। এ সময় তিনি শোকার্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং এই দুর্দিনে তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন। পাশাপাশি তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে ভাঙ্গা উপজেলার গোলচক্কর এলাকায় বাস ও মোটরসাইকেলের মর্মান্তিক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু চয়ন, নয়ন ও সজিব ঘটনাস্থলেই নিহত হন। আকস্মিক এই প্রাণহানিতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

পরিবারগুলোর সঙ্গে সাক্ষাতের সময় স্থানীয় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।