এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মমিন খার হাটে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৩)’। স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী ও খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করেছে মমিন খার হাট বাজার পরিচালনা কমিটি।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় রাজবাড়ীর সোনালী সংঘ লক্ষণদিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে চর শ্যামনগর ফুটবল একাডেমি। টানটান উত্তেজনাকর ম্যাচ শেষে বিজয়ী দলের সেরা খেলোয়াড়ের হাতে ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং চর মাধবদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা সাইফুল ইসলাম আজম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ছাত্রনেতা ও সরকারি ইয়াছিন কলেজের সাবেক ভিপি-জিএস সরফরাজ খান সুন্দর, মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বেপারি এবং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী প্রবাসী দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মির্জা প্রিন্স আলি।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মোল্লা, বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন মুসা, চর মাধবদিয়া ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারি, চর মাধবদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুস আলি, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাসেম শেখ, যুবদল নেতা মির্জা মাসুদ রানা, আলমগীর মোল্লা, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. লোকমান হুসাইন, মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম. ফরহাদ মিয়া, আলাউদ্দিন মৃধা, আল আরাফাত প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এস এ আনোয়ার হোসেন সবুজ ও বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান আতিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে ফুটবলপ্রেমী শত শত দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আয়োজকেরা জানান, এলাকার তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই তাদের এই নিয়মিত আয়োজন। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে এলাকায় নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সেপ্টেম্বর ১৯, ২০২৬
ডিসেম্বর ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।