এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে (কনফারেন্স রুম) এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহর সভাপতিত্বে সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং মণ্ডপ প্রাঙ্গণে মাদক ও জুয়ামুক্ত পরিবেশ বজায় রাখাসহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদুর রহমান, বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম (শাহীন) এবং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. খোয়াজ হোসেন।
সভায় সনাতন ধর্মীয় প্রতিনিধি ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সভাপতি বাবু দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সভাপতি সুবেদ দাশ ও সাংগঠনিক সম্পাদক অমল দাশ, উপজেলা মন্দির কমিটির সভাপতি ভবেশ দাস ও সাধারণ সম্পাদক প্রকাশ দাস, আল্লারদর্গা মন্দির কমিটির সভাপতি অমিত সরকার, ফিলিপনগর মন্দির কমিটির সভাপতি খোকন দাস এবং হোসেনাবাদ মন্দির কমিটির সভাপতি কমল দাসসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও এটি সবার জন্য সম্প্রীতির এক মিলনমেলা। এই উৎসবকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
বক্তারা আরও জানান, প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের পরিবেশ নিশ্চিত করতে হবে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মণ্ডপ এলাকায় পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন এবং প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের সব ধরনের নির্দেশনা মেনে উৎসব আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরিশেষে, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দৌলতপুরে দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।