এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস’ উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর নোয়াখালী শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অধিকার নোয়াখালী শাখার ডিফেন্ডার ও সাংবাদিক আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট আব্দুর রহিম, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেন বুলবুল, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান, সাংবাদিক সাইফুল্লাহ কামরুল, আব্দুর রহিম বাবুল, মাহবুবুর রহমান, তাজুল ইসলাম মানিক, মোজাম্মেল হোসেন ও এস এম রিজোয়ান।
এ ছাড়া আরও বক্তব্য দেন জেলা কৃষক দলের সদস্যসচিব আব্দুজ জাহের হারুন, শহর যুবদলের সদস্যসচিব মোস্তাক আহমেদ স্বপন, ভোক্তা অধিকার নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, যুবশক্তির জেলা সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, অধিকারের ডিফেন্ডার মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট মো. সিরাজ, অ্যাডভোকেট রোজিনা আক্তার এবং সাংবাদিক সিরাজ উদ্দিন শাহিন, ফজলুল কাদের রাজু ও আজিজ আহমেদ প্রমুখ।
মানববন্ধন শেষে প্রেস ক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকারের ডিফেন্ডার ও দৈনিক আমার দেশ-এর জেলা প্রতিনিধি আজাদ ভূঁইয়া। সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট বিইউএম কামরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট আবদুল মান্নান ভূঁইয়া, অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট মো. জাফর উল্লাহ, অ্যাডভোকেট মোরশেদ আলম নিপু, অ্যাডভোকেট হারুনুর রশিদ ভূঁইয়া এবং সাংবাদিক আলাউদ্দিন শিবলু, জুয়েল রানা লিটন, গোলাম কিবরিয়া রাহাত, নাসিম শুভ, দিদারুল আলম ও আবু রায়হান সরকার।
সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন, পারিবারিক নির্যাতন ও ডিজিটাল মাধ্যমে যৌন হয়রানির ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য তুলে ধরে বক্তারা জানান, ২০০১ সাল থেকে গত অক্টোবর পর্যন্ত দেশে অন্তত ২১ হাজার ৬২৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে বক্তারা পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০-এর কঠোর প্রয়োগ, ধর্ষণ ও যৌন হয়রানির অপরাধীদের দ্রুত বিচার এবং ধর্ষকদের তালিকা সম্বলিত জাতীয় তথ্যভাণ্ডার (ডাটাবেজ) প্রকাশের জোর দাবি জানান। একই সঙ্গে নারী ও শিশুর জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে কেবল আইন প্রণয়নই যথেষ্ট নয়, বরং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিকভাবে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৬ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৬ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।