এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে নকল ও ভেজাল ওষুধ রোধ এবং বাজার তদারকির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। অভিযানে নানা অনিয়মের দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে শ্রীনগর বাজারের বিভিন্ন ওষুধের দোকানে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় দুটি এবং ৫৩ ধারায় একটিসহ মোট তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় অভিযুক্ত তিনটি ফার্মেসিকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা নাসির উদ্দিন সম্রাট।
জনস্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ২১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২১ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।