এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মহাদেবপুরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় 'ক্লাইমেট স্মার্ট' বা জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে। এ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের ‘এনগেজ’ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে সুশীল সমাজ সংগঠনের (সিএসও) এক গণতান্ত্রিক সংলাপ ও যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা বিআরডিবি কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভার আয়োজন করা হয়।
এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার তুহিন ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোমিন। এ ছাড়া সভায় নওগাঁ জেলার সিএসও ফোরামের প্রধান মো. মোফাজ্জল হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী ববলু, বরুণ মজুমদারসহ সুশীল সমাজের ৩০ জন প্রতিনিধি অংশ নেন।
সংলাপে নওগাঁ অঞ্চলের বর্তমান কৃষি পরিস্থিতির বিভিন্ন সংকট তুলে ধরা হয়। বিশেষ করে খরা ও ভূগর্ভস্থ পানির সংকট, অসময়ে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা, ইটভাটা ও চালকলের বর্জ্যে কৃষিজমির দূষণ এবং অপরিকল্পিত সেচ ব্যবস্থার কারণে কৃষিতে সৃষ্ট নানামুখী বিরূপ প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মুক্ত আলোচনায় কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে খাদ্য উৎপাদন নিরাপদ রাখতে নওগাঁয় জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। কৃষকদের এখন ‘ক্লাইমেট স্মার্ট’ কৃষিতে অভ্যস্ত হতে হবে। এ লক্ষ্যে কম পানিতে চাষযোগ্য ধান, আলু, সরিষা ও শাকসবজিসহ জলবায়ু সহনশীল বিভিন্ন জাতের ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে উপজেলা কৃষি অফিস।” তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে সরকারি কৃষি প্রণোদনার পাশাপাশি কৃষকদের সুরক্ষা দিতে কৃষি বীমার আওতায় নিয়ে আসার বিশেষ উদ্যোগও গ্রহণ করা হচ্ছে।
সভায় উপজেলা কৃষি কার্যালয়ের সেবা কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে মহাদেবপুর উপজেলায় জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে সুশীল সমাজ সংগঠন ও কৃষি অফিসের মধ্যে একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
ফেব্রু ২৩, ২০২৫
ডিসেম্বর ৫, ২০২৫
ডিসেম্বর ৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বাংলাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ নভেম্বর, ২০২৬
খুলনা | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।