সাবেক মেয়র জাহাঙ্গীরের বাড়ির সামনে পুলিশ কমিশনারের গাড়িতে আগুন

অনলাইন ডেস্কঃ
১৮ নভেম্বর, ২০২৬ ২:২৫ পিএম
শেয়ার করুন:
সাবেক মেয়র জাহাঙ্গীরের বাড়ির সামনে পুলিশ কমিশনারের গাড়িতে আগুন

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে মহানগর পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের পরিদর্শক (ইন্সপেক্টর) রাজিব হোসেন জানান, ক্ষতিগ্রস্ত গাড়িটি গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) ছিল। 

এদিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে রাস্তায় নামেন স্থানীয় পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তাঁরা গাজীপুরের ভোগড়া বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। 

শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হন হাজার হাজার সাধারণ যাত্রী। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী মাঠে কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।