ফরিদপুরে জেলা যুবদলের মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সমাবেশ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৮ নভেম্বর, ২০২৬ ৯:৫০ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে জেলা যুবদলের মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সমাবেশ

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের জ্বালাও-পোড়াও, ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরে মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। 

বুধবার (১৮ নভেম্বর) রাতে ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে শহরের কাঠপট্টি এলাকা থেকে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ। 

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দেশকে অস্থিতিশীল করতে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধনে বিভিন্ন ষড়যন্ত্র ও নাশকতার পাঁয়তারা চালানো হচ্ছে। যেকোনো ধরনের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে তা প্রতিহত করবে। একই সঙ্গে দেশবিরোধী সব অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। 

এ সময় ফরিদপুর জেলা যুবদল ও এর অধীনস্থ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।