এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’-এর ফরিদপুর জেলা শাখার নবগঠিত কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ফরিদপুর শহরের রকিব উদ্দিন মার্কেটস্থ জেলা কার্যালয়ে এক পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট পলি আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম সাহানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মিকায়েল রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বায়োজিদ খান, যুব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ও ফরিদপুর লালন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান খান পাগলা বাবলু এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সদর উপজেলা সভাপতি অধ্যাপক শরীফ জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মিকায়েল রহমান বলেন, “একটি সুন্দর, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে তরুণ ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সামাজিক নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গ্রীন ফোর্সকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” তিনি কেবল সভা-সমাবেশে সীমাবদ্ধ না থেকে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খান, ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, গ্রীন ফোর্স ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি খন্দকার কামাল হোসেন ও মো. অহিদুজ্জামান মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন লিটন এবং সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান বিপ্লব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা কমিটির সভাপতি মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সহ-সভাপতি হাজী আব্দুস সোবাহান মিয়া, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম শরীফ, আইন সম্পাদক অ্যাডভোকেট মো. রেজাউল করিম, নির্বাহী সদস্য মো. মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম নুরু মেম্বারসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষা ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ফরিদপুর জেলার সকল উপজেলা ও তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।