এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ফসলি জমিতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফসলি জমির তলদেশ থেকে এভাবে বালু উত্তোলনের ফলে আশপাশের বিস্তীর্ণ কৃষিজমি ধসে পড়ার ঝুঁকিসহ নষ্ট হচ্ছে মাটির উর্বরতা। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকেরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া কাজির কুড়িয়াল এলাকার ফসলি মাঠে একটি ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। উত্তোলিত বালু পাইপলাইনের মাধ্যমে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে নিয়ে ভবুকদিয়া পশ্চিম পাড়ার বাসিন্দা আয়ুবের একটি পুকুর ভরাট করা হচ্ছে।
স্থানীয় জমির মালিক ও কৃষকদের অভিযোগ, ফসলি জমি থেকে দীর্ঘদিন এভাবে বালু উত্তোলন করা হলে আশপাশের জমিতে বড় ধরনের ভাঙন দেখা দেবে। এর ফলে একদিকে জমির উর্বরতা নষ্ট হয়ে কৃষির ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়বে, অন্যদিকে সৃষ্টি হবে স্থায়ী জলাবদ্ধতা। কৃষি ও পরিবেশ রক্ষায় অবিলম্বে এই অবৈধ কার্যক্রম বন্ধ হওয়া প্রয়োজন।
অনুসন্ধানে জানা যায়, বালু উত্তোলনের সঙ্গে জড়িত কামরুল নামের এক ব্যক্তি। তিনি নগরকান্দা ‘একটি বাড়ি একটি খামার’ অফিসে কর্মরত। চাকরির পাশাপাশি বিগত সরকারের আমল থেকেই তিনি বিভিন্ন এলাকায় ড্রেজার বসিয়ে বালুর ব্যবসা করে আসছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কামরুল বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, “ড্রেজার মেশিনটি আমার। আজ কেবল কাজ শুরু করেছি।”
ফসলি জমি ও পরিবেশের ক্ষতি রোধে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এপ্রিল ১৭, ২০২৫
মার্চ ৪, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাদারীপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।