এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকার ‘কাঞ্চন টাওয়ার’ নামের ১০ তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিসের দল পৌঁছানোর আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (জরুরি বিভাগ) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, “অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজন রোগী জরুরি বিভাগে এসেছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকদের একটি দল তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।”
প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।