রাজধানীতে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্কঃ
১৮ নভেম্বর, ২০২৬ ২:৪৭ পিএম
শেয়ার করুন:
রাজধানীতে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা

রাজধানীর মিরপুরের রূপনগরে দিনদুপুরে নুপুর নামে এক নারী পোশাকশ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানা থেকে দুপুরের খাবারের বিরতিতে বাসায় ফিরছিলেন নুপুর। দুপুর আনুমানিক ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুপুরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, "এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।" 

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।