এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশের একটি ডাস্টবিন থেকে এক নবজাতক কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ সূত্র জানায়, ঢামেক হাসপাতালের এক কর্মচারী ১ নম্বর গেটের বিপরীত পাশের ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতকটির মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানানো হলে শাহবাগ থানা-পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রায়হান জানান, "কে বা কারা নবজাতকের মরদেহটি সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।"
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।