এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর ফকিরাপুল এলাকায় গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দুই সহযোগীসহ কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে গ্রেফতার করেছে ডিবি। অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিন ও সর্বমোট ১৫১ রাউন্ড গুলি।
শনিবার (২৮ জুন) রাত আনুমানিক ২টা নাগাদ যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাপ্পি ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক এবং তার দুই সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মোঃ কামরুল হাসানকে গ্রেফতার করা হয়।
ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৮ জুন রাতে রাজধানীর ফকিরাপুল এলাকায় এক হাজার পিস ইয়াবাসহ আবদুর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার দেওয়া তথ্যমতে পরদিন রাত ১২টা ২০ মিনিটে ফকিরাপুল থেকে পল্টনগামী একটি প্রাইভেটকার থামাতে গেলে গাড়িতে থাকা মাদক কারবারিরা হঠাৎ ডিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ডিবির তিন সদস্য আহত হন। তখনই ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে ৯ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার ও মাদক চোরাচালানে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়।
তদন্তে বেরিয়ে আসে, হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন বাপ্পি। তার অবস্থান শনাক্ত করতে গিয়ে ডিবির একাধিক দল ঢাকা, বরিশাল, সাতক্ষীরা ও যশোরে একযোগে অভিযান চালায়। একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে যশোর শহরের নজরুল ইসলামের বাড়ি থেকে বাপ্পিকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশিতে ১টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিনে ৭ রাউন্ড গুলি উদ্ধার হয়।
পরবর্তীতে বাপ্পির স্বীকারোক্তি অনুযায়ী ২৮ জুন দুপুরে ঢাকার ডেমরা থানাধীন বাদশা মিয়া রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তার ঘর থেকে আরও ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১৪৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, এবং ঘটনার পেছনে জড়িত অন্যান্যদের ধরতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।