এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী, মাদক কারবারি ও নানা অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের পুলিশ।
শনিবার (২৮ জুন) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে দুটি সামুরাই, একটি রামদা ও একটি লোহার কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন - আব্দুল লতিফ (৫২), লালমিয়া (১৯), কবিরুল (২০), তরিকুল (২১), রুবেল (২৬), তৌহিদুল আলম মাহিম (২৭), ফাহাদ (২০), সুমন (২২), দেলোয়ার দিলু (৩৫), নুরুল ইসলাম (৩২), আরমান (৩৭), নাদিম (৪০), তাসিব টাইকা (২২), আনোয়ার (৪৫), জুলহাস (৩৫) ও টিপু (৪০)।
একই দিনে আদাবর থানা পুলিশের অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ২ কেজি গাঁজা, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন - আলামিন (২২), শাওন হাওলাদার (২০), আজিজুল হক (৩৭), নুর উদ্দিন ইসলাম (১৮), নাদিম হোসেন (২০), রনি বেপারী (২৩), শাহিনুর ইসলাম (২২), রাজু আহম্মেদ (৩২), রিজিকা (৪৫), মরিয়ম (২১), রাজু (২০) ও সুজন (২২)।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও ও মোহাম্মদপুর জোন), সহকারী পুলিশ কমিশনার (মোহাম্মদপুর), মোহাম্মদপুর ও আদাবর থানার অফিসার ইনচার্জ ও তাদের নেতৃত্বাধীন চৌকস পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিসেম্বর ২৮, ২০২৫
জুলাই ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।