ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ

পটুয়াখালী প্রতিনিধিঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৬:৫৩ পিএম
শেয়ার করুন:
ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ

ফ্যাসিবাদী অপশক্তি কর্তৃক পরিচালিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সচেতন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সারা দেশে যেভাবে পরিকল্পিত নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাস চালানো হচ্ছে, তা কোনোভাবেই একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজে কাম্য হতে পারে না। মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে কখনোই দেশের মঙ্গল বয়ে আনা সম্ভব নয়।”

উপাচার্য আরও বলেন, “দেশে যখন অস্থিতিশীলতা ও অগ্নিসন্ত্রাসের মতো বর্বরতা চলে, তখন আমাদের শিক্ষাব্যবস্থা, অর্থনীতি এবং আগামীর সম্ভাবনা হুমকির মুখে পড়ে। যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এবং দেশের অগ্রযাত্রাকে বিঘ্নিত করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।”

ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিএএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. এ কে এম মোস্তফা আনোয়ার।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ এবং কর্মচারী মো. কালাম শরীফ ও মো. মাহবুবুর রহমান প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।