এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেল শোডাউনটি বের করা হয়। শোডাউনটি ঢাকা-খুলনা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, পৌর বিএনপির আহ্বায়ক এম এ ওদুদ ও সদস্যসচিব জাকির হোসেন। এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক গোলাম আজম, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাওন বিশ্বাসসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভাঙ্গার পাশাপাশি সদরপুর ও চরভদ্রাসন উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এই কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি থেকে নেতারা জানান, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত ভাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির নামে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি হলে তা প্রতিহত করার ঘোষণা দেন তারা।
মার্চ ৬, ২০২৬
ডিসেম্বর ১৮, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।