এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামকে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন চূড়ান্ত করার খবরে আলফাডাঙ্গায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাবেক সদস্য সচিব নূর জামাল খসরুর নেতৃত্বে বের হওয়া মিছিলটি আলফাডাঙ্গা প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়। পরে সেখানে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, রেজাউল করিম রেজা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বাশারুল বারী, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে ফরিদপুর-১ আসনে বিএনপির পুনর্জাগরণ ঘটবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি আসবে।
এপ্রিল ৩, ২০২৬
ফেব্রু ২৯, ২০২৪
জুন ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।