এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার পহেলা মার্চ সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন।
অভিযানে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ রায়হান তালুকদার, ডাঃ মোঃ জুবায়ের আহমেদ, সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ছফিউর রহমান ভূইয়া, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মোশারফ হোসেন,স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিন প্রমুখ।
এসময় শহরের কুমাড়শীল মুড়ে অবস্থিত আলিফ জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, নাজ মেডিকেল সেন্টার কে ২০ হাজার টাকা, পুরাতন জেল রোডে অবস্থিত আয়াত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে এক লক্ষ টাকা, টেংকের পারে অবস্থিত স্ট্যান্ডার্ড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে দেখা যায়,হাসপাতাল গুলোতে অপরিষ্কার অপরিছন্নতা, লাইসেন্স সহ বিভিন্ন কাগজপত্রের ঘাটতি, ওটি ইনচার্জ উপস্থিত না থাকা, ল্যাব টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ান ছাড়া পরীক্ষা নিরীক্ষা করানো, সেবার নামে ঘাটতি এসব অসঙ্গতি জনিত কারণে তাদের এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময় অবৈধভাবে ক্লিনিক এবং অবৈধ চিকিৎসক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নানান সময় আমাদের বিষয়টি অবগত করে থাকেন। এরই অংশ হিসেবে আজকে অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়েকটি ক্লিনিকে গিয়ে নানা অসঙ্গতি পাওয়ায় তাদের জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে।
সেপ্টেম্বর ২৯, ২০২৪
এপ্রিল ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ১৬ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৬ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৬ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ১৬ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।