এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে রাজনৈতিক সভা করার ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওই দলীয় সভা থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর নামও ঘোষণা করা হয়। মসজিদের পবিত্রতা ও আদব লঙ্ঘনের অভিযোগ তুলে এই ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়েছে।
গত ২৩ জুন (মঙ্গলবার) মাগরিবের নামাজের পর মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদের ভেতরে এই দলীয় সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল বিষয়টি নিশ্চিত করেছেন।
যেভাবে অনুষ্ঠিত হয় সভা:
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মাগরিবের নামাজ শেষে চকপাড়া জামে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় বৈঠক শুরু করেন জামায়াতের নেতাকর্মীরা। ওই সভা থেকে মনোহর বাদশা নামের এক ব্যক্তিকে আগামী ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম, নায়েবে আমির আব্দুল বাছেত হারুন, সহকারী সেক্রেটারি গোলাম আজম এবং ইমাদপুর ইউনিয়নের আমির মিজানুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ:
মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে সভা করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মন্তব্য করেছেন—মসজিদ আল্লাহর ঘর, একে রাজনৈতিক কার্যালয় বা দলীয় স্বার্থে ব্যবহার করা কোনোভাবেই কাম্য নয়। চকপাড়া এলাকার বাসিন্দা নয়ন ক্ষোভ প্রকাশ করে বলেন, "মসজিদের ভেতর এভাবে রাজনৈতিক কর্মসূচি করে ধর্মীয় অনুভূতির অবমাননা করা হয়েছে। এলাকাবাসী হিসেবে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলেমদের মন্তব্য:
বিষয়টি নিয়ে মিঠাপুকুর উপজেলার হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, "আমাদের দেশের রাজনৈতিক সভাগুলোতে সাধারণত অন্য দলের সমালোচনা করা হয়ে থাকে, যা ধর্মীয় পরিভাষায় ‘গিবত’-এর সমতুল্য। মসজিদের পবিত্র পরিবেশে এমন সমালোচনার কোনো সুযোগ নেই। এছাড়া মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় কর্মসূচি করা হলে তা মসজিদের সৌন্দর্য ও আদব ক্ষুণ্ণ করে।"
জামায়াত নেতার বক্তব্য:
এ বিষয়ে জানতে চাওয়া হলে মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল বলেন, "আমরা সাধারণত মসজিদভিত্তিক প্রোগ্রামগুলো করলেও এভাবে সচরাচর করি না। মসজিদটি একদম বাড়ির পাশে এবং সে সময় অন্য কোনো লোক ছিল না বলেই আমরা সেখানে বসেছিলাম। ইসলামি দৃষ্টিকোণ থেকে মসজিদকে সংসদ বা সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র মনে করা হলেও, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মানুষ এটিকে ভালোভাবে নেয় না। বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে দেখে আমরাও অনুধাবন করেছি। আগামীতে এ ধরনের বিষয়ে আমরা সতর্ক থাকব।"
সেপ্টেম্বর ১১, ২০২৪
এপ্রিল ২৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।