এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বারবার স্বজন হারিয়েও বিচার না পাওয়ার ক্ষোভ ও হতাশা থেকে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন আব্দুল জলিল তোতা নামের এক ব্যক্তি। নিজেকে বিএনপির সমর্থক দাবি করা তোতা আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকবেন না বলে জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের নিজ বাড়িতে তিনি এই ব্যতিক্রমী ঘোষণা দেন। আব্দুল জলিল তোতা বোনারপাড়া এলাকার প্রয়াত আবু বক্করের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের নির্বাচনে কাজী আজহার আলী সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছিলেন আব্দুল জলিল তোতা। সে সময় তিনি একটি নির্বাচনি বুথের দায়িত্বেও ছিলেন। তবে পারিবারিক ট্র্যাজেডি ও বিচারহীনতার সংস্কৃতি তাকে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছে।
রাজনীতি ছাড়ার কারণ ব্যাখ্যা করে আব্দুল জলিল তোতা বলেন, "২০১৮ সালের ৫ জুলাই আমার চাচাতো ভাই মুকুলকে প্রকাশ্যে হত্যা করা হয়। দীর্ঘ আট বছর কেটে গেলেও আজ পর্যন্ত সেই হত্যাকাণ্ডের কোনো বিচার পাইনি। এর ওপর গত ২১ জুন আমার মামাতো ভাই, ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার পাব কি না, তাও জানি না।"
চরম হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, "বারবার স্বজন হারানোর বেদনা এবং বছরের পর বছর ধরে চলা বিচারহীনতার অভিজ্ঞতা আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। আমি আর এই নোংরা রাজনীতির সাথে জড়িয়ে থাকতে চাই না। নিজেকে রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে রাখতেই আজ দুধ দিয়ে গোসল করেছি। এখন থেকে একজন সাধারণ মানুষ হিসেবে সমাজে শান্তিতে বেঁচে থাকতে চাই।"
রাজনৈতিক পরিচয় ছাড়াও একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি তাঁর স্বজনদের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে আব্দুল জলিল তোতার রাজনৈতিক পরিচয় নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে স্থানীয় বিএনপি। এ বিষয়ে সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ বলেন, "আব্দুল জলিল তোতা বিএনপির কোনো পদধারী নেতা বা কর্মী নন। দলের কোনো কমিটিতেও তাঁর নাম নেই। বর্তমানে বিএনপির কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বা বক্তব্যের কোনো দায়ভার বিএনপি বহন করবে না।"
আগস্ট ৯, ২০২৬
সেপ্টেম্বর ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।