এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ফরিদপুর জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব উদযাপন করা হয়েছে। আনন্দঘন পরিবেশে নতুন বছরকে স্বাগত জানাতে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দিনের শুরুতে ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ বৈশাখী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সভায় ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম। ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক মফিজ ইমাম মিলন ,
আলোচনা সভায় বক্তারা বাংলা সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত রাখতে বাংলা নববর্ষের গুরুত্ব তুলে ধরেন।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়।
এছাড়া অম্বিকা ময়দানে বর্ষবরণ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয় । এ সময়
বিভিন্ন সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ , শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।