এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দ্বীপজেলা ভোলাকে দেশের মূল সড়ক যোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে ‘রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা’ রুটে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে ভোলাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন ও ভোগান্তির অবসানের পথ সুগম হলো।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপস্থাপিত তিনটি প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পর্যালোচনা শেষে সময়, দূরত্ব ও ব্যয়সাশ্রয়ী হওয়ায় ‘বরিশাল (রহমতপুর)-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা’ রুটটিকে চূড়ান্ত হিসেবে বেছে নেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় বলেন, "ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে একটি সমন্বিত সড়ক নেটওয়ার্ক তৈরি করা জরুরি।" তিনি এ উদ্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
প্রকল্পের রূপরেখা ও সুবিধা:
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রস্তাবিত এই রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সংযোগ সড়ক এবং ৩টি ছোট সেতু নির্মাণ করা হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।
হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটটি বাস্তবায়িত হলে:
রাজধানী ঢাকা, বিভাগীয় শহর বরিশালসহ সারা দেশের সঙ্গে ভোলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।
যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
নদীবেষ্টিত হওয়ায় নৌপথের ওপর দীর্ঘদিনের যে একক নির্ভরতা ছিল, তা অনেকাংশেই কমে আসবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।