এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে আত্রাই উপজেলা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা পরিহার করে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও মো. নিয়ামত আলী বাবু, দপ্তর সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের জ্যেষ্ঠ আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলীসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং পরবর্তীতে কেক কেটে দিবসটি উদযাপিত হয়।
নভেম্বর ২১, ২০২৫
সেপ্টেম্বর ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ২০ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২০ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।