এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিনকে মুঠোফোনে হুমকি ও অশালীন ভাষায় গালাগালির অভিযোগ উঠেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার পরিচয় দিয়ে ‘সবুজ খান’ নামে এক ব্যক্তি তাকে এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন সামান্তা শারমিন।
পোস্টে তিনি উল্লেখ করেন, রোববার দুপুর ১২টা ২৭ মিনিটের দিকে বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের ওই ব্যক্তি তাকে ফোন করেন। ফোনে তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয় এবং কয়েক দিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তবে ছাত্রলীগে তার পদবি কী, তা জানতে চাইলে ওই ব্যক্তি নিজের পদবি জানাতে রাজি হননি।
এ ঘটনার প্রতিক্রিয়ায় ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লেখেন, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।’
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে পদত্যাগপত্র প্রকাশ করে এনসিপি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সামান্তা শারমিন। সে সময় পদত্যাগের কারণ হিসেবে তিনি দলের রাজনৈতিক অবস্থান, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, ২০২৬ সালের নির্বাচন, গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকা ও অধিকার এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে একাধিক মতপার্থক্যের কথা তুলে ধরেন।
জুলাই ১৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।