কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু

অনলাইন ডেস্কঃ
১৫ নভেম্বর, ২০২৬ ১২:৪০ পিএম
শেয়ার করুন:
কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর ২০২৬) ভোরে আগুন লাগার সময় তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন।

নিহত শাহরিয়ার ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, রোববার ভোরে বস্তি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ভোর পৌনে ৫টার দিকে কড়াইল বস্তির পশ্চিম পাশে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৬টার দিকে তা পুরোপুরি নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে বস্তির সাতটি ঘর ও একটি দোকান পুড়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।