এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১০০ গ্রাম হেরোইনসহ মাসুমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
ডিএনসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসে করে এক নারী মাদকের একটি চালান নিয়ে রাজধানীতে আসছেন। এই তথ্যের ভিত্তিতে ডিএনসির সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অবস্থান নেয়।
সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বাসটি ঘটনাস্থলে পৌঁছালে সেটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। বাসের মাঝের আসনে বসা মাসুমা খাতুনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে ডিএনসির নারী সদস্যদের সহায়তায় তল্লাশি চালিয়ে তার পরিহিত পোশাকের ভেতর স্কচটেপে মোড়ানো একটি পলিব্যাগ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুমা খাতুন জানান, নিজের মেয়ে তাহমিনার চাপ ও নির্দেশে তিনি যশোর থেকে এ চালানটি নিয়ে ঢাকায় আসছিলেন। এর আগেও তিনি একইভাবে আরও দুইবার হেরোইন বহন করেছিলেন বলেও স্বীকার করেন।
ডিএনসি জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্ত তাহমিনার যাত্রাবাড়ী এলাকায় মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাহমিনাসহ এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সেপ্টেম্বর ২৮, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বলিউড | ৭ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৭ অক্টোবর, ২০২৬
মাগুরা | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।