এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি কোচে (বগি) অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান।
তিনি জানান, রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি চার সদস্য হলেন—
ঢাকা অঞ্চলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ড্যান্ট,
বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী,
বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) এবং
রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।
রেলওয়ে ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত তৎপরতা চালিয়ে মাত্র ৬ মিনিটের মাথায় (রাত ৯টা ৫২ মিনিটে) আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের বিষয়ে ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, আগুনে হাওর এক্সপ্রেসের একটি কোচ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন যেভাবে নিমেষেই পুরো কোচে ছড়িয়ে পড়েছে, তার আলামত দেখে এটি নিছক দুর্ঘটনা নয় বলে মনে হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুন দ্রুত ছড়াতে পেট্রোল কিংবা গান পাউডারের মতো কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা হয়ে থাকতে পারে।
কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
অক্টোবর ৫, ২০২৬
জুলাই ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।