দীর্ঘ ৩৫ বছর পর পিরোজপুর জেলা জামায়াতে নতুন নেতৃত্ব: আমির হলেন মাওলানা আব্দুর রব

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৫ নভেম্বর, ২০২৬ ১০:২৬ পিএম
শেয়ার করুন:
দীর্ঘ ৩৫ বছর পর পিরোজপুর জেলা জামায়াতে নতুন নেতৃত্ব: আমির হলেন মাওলানা আব্দুর রব

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন জেলা আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রব। দীর্ঘ ৩৫ বছর ধরে জেলা আমিরের দায়িত্ব পালন করে আসা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ অসুস্থতাজনিত কারণে অব্যাহতি নেওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হলেন তিনি। এর আগে মাওলানা আব্দুর রব জেলাটির ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের আমির ডা. শফিকুর রহমান দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার নবনির্বাচিত আমিরদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ও গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন।

জানা যায়, অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ ১৯৯১ সাল থেকে পিরোজপুর জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ ৩৫ বছর দায়িত্ব পালনের পর সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর মাওলানা আব্দুর রবকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তী সেশনের নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গত ৯ অক্টোবর পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের পরিচালনায় অনুষ্ঠিত এ নির্বাচনে ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটে ভোট দেন। সেই ভোটের ফলাফল অনুযায়ী মাওলানা আব্দুর রবকে আনুষ্ঠানিকভাবে ২০২৭-২০২৮ সেশনের জন্য জেলা আমির ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।