মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্কঃ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:৩০ পিএম
শেয়ার করুন:
মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। 

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন—বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালত সূত্রে জানা যায়, জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করা হয়। ওই ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রেক্ষিতে মাহবুব উল আলম হানিফসহ সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। বিচারিক প্রক্রিয়া শেষে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল সর্বোচ্চ শাস্তি হিসেবে এই মৃত্যুদণ্ডের আদেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।