এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে হারিয়ে ফুটবলের ইতিহাসসেরা ব্যালন ডি’অর জয়ী মৌসুমের খেতাব—‘ব্যালন ডি’অর অব অলটাইম’ (বোট) জিতে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে যৌথভাবে বিশ্বব্যাপী এই বিশেষ ভোটাভুটির আয়োজন করেছিল ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা ও ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’।
ব্যালন ডি’অর জেতা মৌসুমগুলোর মধ্যে ইতিহাসের সেরা ব্যক্তিগত পারফরম্যান্স কোনটি—তা নির্ধারণ করতেই গত ১ অক্টোবর থেকে অনলাইনে ভক্তদের জন্য এই ভোটের লড়াই চালু করা হয়েছিল। মঙ্গলবার রাতে ভোটগ্রহণ শেষ হলে ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটে রোনালদোকে বিজয়ী ঘোষণা করা হয়।
ভোটে রোনালদোর জেতা পাঁচটি ব্যালন ডি’অরের মধ্যে প্রথমটি, অর্থাৎ ২০০৮ সালের ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা মৌসুমটি সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’ জানিয়েছে, ৪৪৬ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান নিশ্চিত করেন রোনালদো। অন্যদিকে ২৮১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে মেসির ঐতিহাসিক ২০১২ সালের ব্যালন ডি’অর জয়ী মৌসুমটি।
ভোটের শীর্ষ ১২টি অবস্থানই দখল করে রেখেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর ২০০২ সালের বিশ্বকাপ ও ব্যালন ডি’অর জয়ী মৌসুমটি জায়গা পেয়েছে তালিকার ১৩ নম্বরে।
২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ৪২ গোল করেছিলেন রোনালদো। অন্যদিকে ২০১১-১২ মৌসুমে মেসি ছিলেন অতিমানবীয় ফর্মে; এক পঞ্জিকাবর্ষে জার্ড মুলারের ৮৫ গোলের বিশ্বরেকর্ড ভেঙে ৬৯ ম্যাচে ৯১ গোল করেছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। সেবার তিনি জিতেছিলেন কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ।
ক্যারিয়ারে অন্তত দুবার বা তার বেশি ব্যালন ডি’অর জিতেছেন—এমন ১০ জন কিংবদন্তিকে নিয়ে মূলত এই ভোটাভুটির আয়োজন করা হয়। তালিকায় ছিলেন লিওনেল মেসি (৮ বার), ক্রিস্টিয়ানো রোনালদো (৫ বার), ইয়োহান ক্রুইফ (৩ বার), মিশেল প্লাতিনি (৩ বার), মার্কো ফন বাস্তেন (৩ বার), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (৩ বার), কার্ল-হেইঞ্জ রুমেনিগে (৩ বার), রোনালদো নাজারিও (২ বার), কেভিন কিগান (২ বার) এবং আলফ্রেডো ডি স্তেফানো (২ বার)। আয়োজক কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, এই অর্জনের জন্য বিজয়ী রোনালদোকে কোনো বাস্তব ট্রফি দেওয়া হবে না, এটি কেবল ভক্তদের স্বীকৃতি।
ভোটের লড়াইয়ে প্রতিটি ভোটের ফি নির্ধারণ করা হয়েছিল ১ ইউরো। প্রক্রিয়াটি চলাকালে সামাজিক মাধ্যমে ভোট জালিয়াতির গুঞ্জন উঠলেও তা সরাসরি নাকচ করে দেয় ব্যালন ডি’অর কর্তৃপক্ষ। তারা জানায়, স্বচ্ছ নিয়ম মেনেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং প্ল্যাটফর্মটিতে সামান্য কিছু ব্যবহারকারী নিয়মানুযায়ী একাধিক ভোট দেওয়ার সুযোগ নিয়েছিলেন।
জুলাই ২০, ২০২৬
জুলাই ১৯, ২০২৬
জুন ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ২৯ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ২৯ অক্টোবর, ২০২৬
ফুটবল | ২৯ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।