এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের ঐতিহাসিক শিরোপা জয়ের আনন্দের রেশ কাটার আগেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। চ্যাম্পিয়নদের হাতে ট্রফি হস্তান্তরের পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মঞ্চ ছাড়তে অনীহা প্রকাশের বিষয়টি এখন বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
খেলার শুরু থেকেই স্ত্রীসহ ভিআইপি গ্যালারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে ম্যাচ উপভোগ করেন ডোনাল্ড ট্রাম্প। স্টেডিয়ামের বড় পর্দায় তাকে দেখানোর সঙ্গে সঙ্গেই গ্যালারির দর্শকদের একাংশ শিস ও বিদ্রুপের মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেন। তবে সেসব উপেক্ষা করে ইনফান্তিনোর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। একপর্যায়ে ট্রফি হস্তান্তরের আগে সেটি নিজের কাছে এনেও নেড়েচেড়ে দেখেন মার্কিন প্রেসিডেন্ট।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ফিফা সভাপতির সঙ্গে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ট্রাম্প ও ইনফান্তিনো যৌথভাবে দুই দলের খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে দেন। সবশেষে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপের সোনালি ট্রফিটি তুলে দেন ট্রাম্প।
বিতর্কের সূত্রপাত ঘটে ট্রফি হস্তান্তরের ঠিক পরমুহূর্তে। স্পেনের খেলোয়াড়রা যখন পরম আরাধ্য শিরোপা নিয়ে উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, ট্রাম্প তখনো মঞ্চেই দাঁড়িয়ে থাকেন। ফিফার বেশ কয়েকজন কর্মকর্তা তাকে মঞ্চ খালি করার অনুরোধ জানালেও তিনি কিছুটা সরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। একপর্যায়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজেও তাকে মঞ্চ থেকে নামিয়ে আনার উদ্যোগ নেন। তবে শেষ পর্যন্ত ট্রাম্প মঞ্চ ত্যাগ না করে খেলোয়াড়দের পাশেই দাঁড়িয়ে আনন্দ উদযাপনের মুহূর্তটিতে অংশ নেন।
ডোনাল্ড ট্রাম্পের জন্য অবশ্য এ ধরনের অভিজ্ঞতা এবারই প্রথম নয়। এর আগেও ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির শিরোপা উদযাপনের সময় খেলোয়াড়দের পাশে মঞ্চে অবস্থান করেছিলেন তিনি। সে সময় চেলসির অধিনায়ক রিস জেমস তাকে সরে যাওয়ার ইশারা করেছিলেন। তবে এবারের ফাইনালে স্পেনের কোনো খেলোয়াড়ের কাছ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
জুলাই ৬, ২০২৬
জুলাই ৬, ২০২৬
জুলাই ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ২০ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।