মোহাম্মদপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
২২ অক্টোবর, ২০২৬ ১:২০ পিএম
শেয়ার করুন:
মোহাম্মদপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঢাকা উদ্যানের ‘সি’ ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য মো. জালাল উদ্দিন (৩২), একই উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নাঈম হাসান ডালিম (৩২), ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুল হাসান মামুন (৩৪) এবং ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মো. আল-আমিন (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলেন। রাজধানীতে বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং ঝটিকা মিছিল-সমাবেশ আয়োজনের লক্ষ্য নিয়ে তাঁরা মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা উদ্যান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।